বকেয়া টাকা দি‌তে ডে‌কে নি‌য়ে ব‌্যবসায়ীর রগ কর্তন

পটুয়াখালী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২১, ১১:১৮আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১১:১৮

পটুয়াখালীতে বকেয়া পাওনা টাকা দেওয়ার কাথা বলে ডেকে নিয়ে মোহাম্মদ জসিম (৪৫) নামে এক ব্যবসায়ীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এনামুল হক ও রানা নামে আপর দুই ব্যবসায়ীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় জসিমকে পটুয়াখালীর ২৫০ শয‌্যা‌বি‌শিষ্ট জেনারেল হাসপাতা‌লে নেওয়া হলে কর্তব্যরত চি‌কিৎসকরা তা‌কে তাৎক্ষ‌ণিক ব‌রিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। শ‌নিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার পায়রাকুঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জ‌সিম পৌর শহ‌রের টাউন কা‌লিকাপুর এলাকার মো. ইব্রা‌হিম মৃধার ছে‌লে। তিনি একজন বালু ব‌্যবসায়ী।

আহত জ‌সিম বলেন, ‘আমার ড্রেজার দি‌য়ে ব‌্যবসায়ী এনামুল ও রানা গত এক মাস ধ‌রে বালু তু‌লে‌ছে। আমি এ কাজের ব‌কেয়া এক লাখ ৩৪ হাজার টাকা না দেওয়ায় গত ক‌য়েক‌দিন ধ‌রে বালু তোলা বন্ধ ক‌রে দিই। ব‌কেয়া সেই টাকা দেওয়ার কথা ব‌লে আমাকে শ‌নিবার সন্ধ‌্যায় পায়রাকুঞ্জ ফে‌রিঘাট এলাকায় আস‌তে ব‌লে এনামুল ও রানা। কথামতো সন্ধ‌্যায় সেখানে গেলে এনামুল ও রানাসহ ৪-৫ জন আমার ওপর হামলা চালায়। একপর্যা‌য়ে তারা আমার ডান পা‌য়ের রগ কে‌টে দি‌য়ে দ্রুত পা‌লি‌য়ে যায়।’

স্থানীরা বলেন, প্রথমে আমরা ডাক চিৎকা‌র শুনে ঘটনাস্থলে যাই। আমাদের দেখে ৪-৫ জন লোক দৌড়ে পালিয়ে যায়। আমরা জ‌সিম‌কে দ্রুত উদ্ধার করে হাসপাতা‌লে নিয়ে যাই।

এ ব‌্যপা‌রে জানতে এনামুল ও রানার ব‌্যবহৃত মোবাইল ফো‌নে বার বার ফোন দি‌লেও তারা রি‌সিভ ক‌রে‌নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মো‌র্শেদ জানান, এনামুল ও রানার সঙ্গে জসিমের ব‌্যবসা নিয়ে দ্বন্দ্বের কথা শুনে ঘটনাস্থলে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এখন পর্যন্ত কেউ লি‌খিত অ‌ভি‌যোগ না দি‌লেও অ‌ভিযুক্ত‌দের গ্রেফতারে অভিযান চল‌ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম