স্কুলের নির্মাণসামগ্রী দিয়ে হলো সভাপতির বাড়ি!

পটুয়াখালী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২১, ০৯:৪৩আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৯:৪৩

পটুয়াখালীর বাউফলে বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ইট, বালু, টিন ও খুঁটি দিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ারা বেগমের বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুই সদস্য পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৮ বছর ধরে একই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন মনোয়ারা বেগম। অভিযোগ রয়েছে তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ শিক্ষকদের জিম্মি করে নানান দুর্নীতি ও অনিয়মের জন্ম দিয়েছেন। সম্প্রতি তার বিরুদ্ধে বিদ্যালয়ের পুরাতন টিন, খুঁটি ও ইটসহ প্রায় ৯০ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে নিজের বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের দুই সদস্য আবুল হোসেন গাজী ও সাইদুর রহমান পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে- করোনাকালে বিদ্যালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও সভাপতি ক্ষমতার প্রভাব খাটিয়ে পছন্দের ব্যক্তিকে প্রধান শিক্ষক নিয়োগের জন্য ম্যানেজিং কমিটির সভা আহবান করেন। প্রধান শিক্ষক পদে বিজ্ঞপ্তি আহবান করে ২১ জন প্রার্থীর আবেদনপত্র ব্যাংক ড্রাফটসহ সভাপতি তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন।

অন্যদিকে সভাপতি ১৫ লাখ টাকার বিনিময়ে তার পছন্দের প্রার্থীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দিতে চাইছেন। নানান অনিয়মের প্রতিবাদ করায় সাধারণ শিক্ষকদের বেতনভাতা আটকে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

এসব অভিযোগ অস্বীকার করে ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ারা বেগম বলেন, আমার দীর্ঘদিনের সুনাম নষ্ট করার জন্য একটি মহল অপপ্রচার করছে।

পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগের বিষয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম