রিকশা চালাতে চালাতেই মারা গেলেন রাজা মিয়া

বরিশাল প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২১, ১৮:০৪আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৮:০৪

বরিশালে প্রখর রোদে রিকশা চালানো অবস্থায় রাজা মিয়া নামের (৬৭) বৃদ্ধ চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে তিনি মারা যান।

তীব্র গরমে হিট স্ট্রোকে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে ধারণা চিকিৎসকের। রাজা মিয়া নগরীর মথুরানাথ স্কুল গলির বুলবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং ঝালকাঠি সদরের বাসিন্দা।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক রিয়াজুল ইসলাম জানান, রিকশাচালক রাজা মিয়া প্রখর রোদের মধ্যে রিকশা চালাচ্ছিলেন। অসুস্থ হয়ে পড়লে ল্যাব এইডের সামনে রিকশা রেখে রাস্তায় পড়ে যান।

স্থানীয়রা তাকে ধরাধরি করে ল্যাব এইডে নিয়ে যায়। সেখানকার নার্সরা তাকে সুস্থ করার চেষ্টা করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা রাজা মিয়াকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফিয়া সুলতানা বলেন, রাজা মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তীব্র গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে বরিশালে তীব্র গরম অনুভূত হচ্ছে। মঙ্গলবার দুপুর ২টায় বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে বরিশালে সর্বোচ্চ ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিলো গত ২৫ এপ্রিল।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম