বাড়িতেই জাটকার আড়ত!

বরিশাল প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২১, ১৮:২৬আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৮:২৬

নিষেধাজ্ঞা চলছে তাই বাজারে নয়, বাড়ির ভেতরেই গড়ে তুলেছিলেন জাটকার আড়ত। তবে মাছের গন্ধ কি আর চাপা দেওয়া যায়, ঠিকই টের পেয়েছে প্রশাসন। মঙ্গলবার সকালে সাগর ব্যাপারী নামে ওই মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র বিশ্বাস। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সাগর ও তার সাগরেদরা পালিয়ে যায়। তবে ওই বাড়ি থেকে উদ্ধার ও জব্দ হয় ৪০ মণ জাটকা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বরিশালের গৌরনদী পৌরসভার কসবা মহল্লার ব্যাপারী পাড়ায় সাগর ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার জানান, দীর্ঘদিন ধরে ওই বাড়িটিতে আড়ত বানিয়ে অবৈধভাবে জাটকা বিক্রি করে আসছিল মাছ ব্যবসায়ী সাগর। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালান ইউএনও। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ী সাগরসহ অন্যান্যরা পালিয়ে যায়। সেখান থেকে ৪০ মণ জাটকা জব্দ করে বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।

মাছ ব্যবসায়ী সাগরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান পরিচালনা সময় গৌরনদী মডেল থানার এসআই খায়রুল আলম, ফিল্ড সুপার ভাইজার বিকাশ কুমার নাগ উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম