অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পিরোজপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২১, ২৩:২০আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২৩:২০

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নম্বর মালিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন মণ্ডল মিঠুকে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ওই বরখাস্তের চিঠি নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পৌঁছেছে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আবু জাফর স্বাক্ষরিত ওই চিঠিতে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে সরকার কর্তৃক অসহায়দের জন্য দেওয়া বিনামূল্যে বিতরণকৃত ঘর দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়া, সরকারি টিউবওয়েল দেওয়ার বিনিময়ে নগদ অর্থ নেওয়া, ভিজিডির (ভালনারবেল গ্রুপ ডেভেলপমেন্ট) উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ স্থানীয় তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি ইউপি চেয়ারম্যান সুমন মণ্ডল মিঠু বিরুদ্ধে প্রধানমন্ত্রী কর্তৃক বিনামূল্যে ঘর দেওয়ার বিনিময়ে উৎকোচ নেওয়া, গভীর নলকূপ দেওয়ার বিনিময়ে, ভিজিডিসহ বিভিন্ন সরকারী অনুদান দিতে উৎকোচ নেওয়ার অভিযোগে স্থানীয়রা বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী