তরমুজ কেজি দরে বিক্রি করায় জরিমানা

বরিশাল প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২১, ১৬:৫৮আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৬:৫৮

পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করায় ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের পৃথক ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ফলের আড়ত ও দোকানে এই অভিযান চালানো হয়।

বরিশালে প্রতি বছর মৌসুমী ফল তরমুজ পিস হিসেবে বিক্রি হয়। এ বছর শুরুর দিকে বরিশালের বাজারে পিস হিসেবে তরমুজ বিক্রি হলেও মাঝামাঝি পর্যায়ে এসে কেজি দরে তরমুজ বিক্রি শুরু করেন বিক্রেতারা। এতে একেকটি বড় সাইজের তরমুজের দাম দাড়ায় ৭শ’ থেকে হাজার টাকায়। এ কারণে তরমুজ এবার সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এতে ক্ষুব্ধ হয় ক্রেতারা। জনগণের প্রতিক্রিয়া বুঝতে পেরে গত ৩ দিন ধরে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।

আড়তদাররা জানিয়েছেন, তারা আগে পিস হিসেবেই তরমুজ বিক্রি করতেন। এখন খুচরা ব্যবসায়ীরা পিস হিসেবে কিনে কেজি দরে বিক্রি করছেন। এতে সুবিধা-অসুবিধা দুটিই আছে বলে দাবি করেন তারা।

এদিকে অসাধু তরমুজ বিক্রেতাদের বিরুদ্ধে নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম, আরাফাত হোসেন এবং নিশাত ফারাবীর ভ্রাম্যমাণ আদালত নগরীর পোর্ট রোড, বাংলাবাজার ও বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ জন তরমুজ ব্যবসায়ীর কাছ থেকে ৯ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম