আগুনে পুড়লো প্রতিবন্ধী কিশোর

বরিশাল প্রতিনিধি
০৪ মে ২০২১, ১৪:২৬আপডেট : ০৪ মে ২০২১, ১৪:২৬

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ডিঙ্গামানিক গ্রামে বসতঘরে অগ্নিকাণ্ডে মাঈনুদ্দিন (১৫) নামের এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৪ মে) ভোরে অগ্নিকাণ্ডে নিহত মাঈনুদ্দিন ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন চরমোনাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন।

তিনি জানান, সেখানে ৪টি পরিবারের বসবাস করে। যাদের প্রত্যেকের আলাদা রান্নাঘর ছিলো। আর সেই রান্নাঘরের গ্যাসের চুলা থেকেই মঙ্গলবার ভোররাত ৪টার দিকে আগুনের সূত্রপাত এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসলেও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়। এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘর থেকে সবাই বের হতে পারলেও শারীরিক প্রতিবন্ধী মাঈনুদ্দিন পারেননি। সে আগুনে পুড়ে মারা যায়।

ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানান, ঘটনাস্থল সদর স্টেশন থেকে ২৪ কিলোমিটার দূরে। এছাড়া রাস্তাও সরু ছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নেভাতে সক্ষম হয়। দুঃখের বিষয় শারীরিক প্রতিবন্ধী মাঈনুদ্দিন ঠিকভাবে হাঁটতে না পারায় সে ঘর থেকে আগুন লাগার সময় বের হতে পারেনি। তাই আগুনে পুড়েই তার মৃত্যু হয়।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের