হবিগঞ্জের সড়কে ঝরলো একই পরিবারের চার সদস্যসহ ৫ জনের প্রাণ

হবিগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০২৪, ০৯:৫৮ আপডেট : ০২ মে ২০২৪, ১৩:২৭

হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একই পরিবারের চার সদস্যসহ পাঁচ জন নিহত হয়েছেন। বুধবার (১ মে) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের মোজ আলী মৃধার ছেলে জামাল মিয়া (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), ছেলে অনন্ত (১১), ভাই মোহাম্মদ এনামুল (৩৫) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের ইউনুছ ব্যাপারীর ছেলে গাড়িচালক হারুন ব্যাপারী (৩৪)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মজুমদার জানান, নিহতরা সবাই সিলেট শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে ঢাকায় ফিরছিলেন। মাধবপুরের হরিতলায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সবাই মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি ও মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, বুধবার রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাইভেটকারের বিভিন্ন অংশ কেটে মরদেহগুলো উদ্ধার করেন তারা।

/কেএইচটি/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা