দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো ২০ ব্যবসা প্রতিষ্ঠান

ভোলা প্রতিনিধি
০৭ মে ২০২১, ২২:২৭আপডেট : ০৭ মে ২০২১, ২২:২৭

ভোলার চরফ্যাশন উপজেলার পূর্ব চালচরে অগ্নিকাণ্ডে ২০টি মাছের আড়ত, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৭ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন দুর্বৃত্তরা কেরোসিন দিয়ে ওই প্রতিষ্ঠানগুলো পুড়িয়ে দিয়েছে।]

আগুনে ঢালচর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম পাটোয়ারির তিনটি, জাহানপুর ইউপি সচিব নান্নু মাতব্বরের তিনটি, কালাম মেম্বারের তিনটি দোকান ঘর পুড়েছে বলে জানা গেছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে তথ্য পেয়েছি আগুনে ২০-২৫টি দোকান ঘর পুড়েছে। ঢালচর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিষয়টি দুর্বৃত্তরা ঘটিয়েছে নাকি স্বাভাবিকভাবে হয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের