দৌলতখানে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

ভোলা প্রতিনিধি
১৫ মে ২০২১, ১৬:৫৪আপডেট : ১৫ মে ২০২১, ১৬:৫৪

ভোলার দৌলতখান বাজারে ঈদের দিন রাতে আগুন লেগে একটি ডায়াগনোস্টিক সেন্টারসহ ৬ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের টিম আসার আগেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় দৌলতখান বাজারের উত্তর মাথায় জৈনপুরী পীর সাহেবের বাড়ির সামনের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে তাদের দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তারা অলিউল্লাহ নামে এক ব্যক্তির মুদি দোকানে আগুন লাগতে দেখেন। সে আগুন নেভাতে তারা প্রাণান্ত চেষ্টা করে ব্যর্থ হন। তাদের দাবি, দুই কিলোমিটার দূরের ফায়ার সার্ভিস অফিসে ফোন করেও তারা সময়মতো না আসায় আগুন নেভানো সম্ভব হয়নি।

এছাড়াও, বিদ্যুৎ বিভাগকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এলাকাবাসী অনেকবার ফোন করেও কোনও সাড়া পাননি বলেও অভিযোগ করেন। তারা আরও অভিযোগ করেন, আধাঘণ্টা পর ফায়ার সার্ভিস পুড়ে যাওয়া এলাকায় আসার পর বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।

পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, নিউ দৌলতখান ডায়াগনোস্টিক সেন্টার, রিপনের ফাস্টফুডের দোকান, আলমগীর ডাক্তারের ওষুধের দোকান, অলিউল্লাহর মুদি দোকান, করিমের ভুষা মালের আড়ত ও মিন্টুর একটি খালি ঘর।

এ ব্যাপারে ফোন করলে দৌলতখান ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সাইদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয়দের ফোন পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। দৌলতখান পল্লী বিদ্যুতের আবাসিক প্রকৌশলী আবদুর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে কেউ ফোন করেনি। একজন লোক আসার সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শনিবার দুপুরে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম