মরিচ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
২১ মে ২০২১, ১৫:১৭আপডেট : ২১ মে ২০২১, ১৫:১৭

পটুয়াখালীর কুয়াকাটায় মরিচ ক্ষেত থেকে মিরাজ ভদ্র (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) বেলা ১১টায় পৌর শহরের কচ্ছপখালী এলাকার মৃতের নিজ বসতঘরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মিরাজ ওই এলাকার সিদ্দিক ভদ্ররের ছেলে। সে পেশায় মোটরসাইকেল চালক।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ মে) রাত ১০টার দিকে মিরাজ তার পরিবারের সঙ্গে একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে উঠে ছেলেকে দেখতে না পেয়ে তার বাবা মিরাজের মোবাইলে বেশ কয়েকবার কল দেয়। পরে স্থানীয়রা তার বাড়ি থেকে একশ’ গজ দূরে মরিচ ক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

কলাপাড়া সদর সার্কেলের সহাকারী পুলিশ সুপার আহমেদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সেটা ক্ষতিয়ে দেখছে পুলিশ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম