বিদ্যুৎস্পৃষ্টে জীবন বীমা কর্মকর্তার মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
২২ মে ২০২১, ১৭:১৭আপডেট : ২২ মে ২০২১, ১৭:৩৫

পটুয়াখালীর গলাচিপাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম চৌকিদার (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের কালাইকসোর গ্রামে এ ঘটনা ঘটে।

ইব্রাহিম ঢাকার জীবন বীমা অফিসে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন। সে আমখোলা ইউনিয়নের কালাইকসোর গ্রামের ওয়াজেদ চৌকিদারের ছেলে।

ইব্রাহিমের বন্ধু হাসান মাহমুদ জানায়, ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসেন ইব্রাহীম। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মটর (পানির পাম্প) দিয়ে টাংকিতে পানি উঠানোর জন্য মটরের সঙ্গে তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইব্রাহিম। পরে তার পরিবার ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমখোলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনির ঘটনা নিশ্চিত করে বলেন, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে নতুন চাকরি নিয়েছিলেন ইব্রাহীম। তার এই অকাল মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, আমি এরকম কোনও তথ্য পাইনি।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী