‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা থেকে দূরে সরে গেছে’

বরিশাল প্রতিনিধি
২৪ মে ২০২১, ১৭:০৬আপডেট : ২৪ মে ২০২১, ১৭:১২

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) বেলা ১২টার দিকে ঘণ্টাব্যাপী বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা দেন বাংলা বিভাগের শিক্ষার্থী মো. আলামিন, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইরাজ আহমেদ ও গণিত বিভাগের জিয়াউল হক জিহাদসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় লাখ লাখ শিক্ষার্থীর অপূরণীয় ক্ষতি হয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনা থেকে অনেক দূরে সরে গেছে। অনলাইন ক্লাসের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করা হচ্ছে।

শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার কার্যকর কোনও ভূমিকাও নিচ্ছে না। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে দ্রুত বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘ সেশনজটের সৃষ্টি হয়েছে।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের