মৃত্যুর আগে দুই পায়ে দোষীদের নাম লিখে গেলেন টুম্পা

বরিশাল প্রতিনিধি
১০ জুন ২০২১, ১৮:২৮আপডেট : ১০ জুন ২০২১, ১৯:০৬

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামান্দেরআক গ্রামে এক সন্তানের মা টুম্পা (৪০) তার আত্মহত্যার জন্য স্বামী, ভাসুর ও জা’কে অভিযুক্ত করেছেন। অভিযুক্তদের নাম মৃত্যুর আগে নিজের দুই পায়ে লিখে রাখে যান টুম্পা। এ ঘটনায় বুধবার (৯ জুন) রাতে টুম্পার বোন কল্পনা অধিকারী বাদী হয়ে টুম্পার স্বামী স্বপন মন্ডল, ভাসুর বিবেক মন্ডল ও জা রীতা রানী মন্ডলকে আসামি করে মামলা দায়ের করেন। ওই রাতেই স্বপনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে স্বপনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আর ময়নাতদন্ত শেষে বিকালে টুম্পার পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

স্বপন মাদারীপুর জেলার ডাসার থানার নবগ্রাম এলাকার বাসিন্দা মৃত বঙ্কিম মন্ডলের ছেলে। শ্বশুবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে টুম্পা তার স্বামীকে নিয়ে পিতার বাড়িতেই থাকতেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিশু জানান, টুম্পার সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় হাঁটুর উপরের অংশে কলম দিয়ে তার মৃত্যুর কারণ ও মৃত্যুর জন্য দায়ী ব্যক্তি স্বামী স্বপন মন্ডল, ভাসুর বিবেক মন্ডল ও বিবেকের স্ত্রী রীতা মন্ডলের নাম লিখে রেখে যান। এছাড়াও তার মায়ের শ্মশানের কাছে সৎকার করার আকুতি জানিয়ে যান টুম্পা।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ১১ বছর আগে পারিবারিকভাবে টুম্পার সঙ্গে স্বপনের বিয়ে হয়। বিয়ের পর স্বামী, ভাসুর ও জা’র শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে ৭/৮ বছর আগে টুম্পা স্বামীকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। টুম্পা ও স্বপন শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাদের ৮ বছরের ছেলে সন্তান রয়েছে।

তিনি আরও জানান, অভিযোগ পেয়েছি জমিজমা ও পারিবারিক সমস্যা সমাধানের জন্য ৮ জুন সকালে টুম্পা তার শ্বশুরবাড়ি মাদারীপুরের নবগ্রামে যান। পরে ভাসুর বিবেক মন্ডল ও জা রীতা রানী মন্ডল গালমন্দ ও মানসিক নির্যাতন চালিয়ে টুম্পাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। স্বামী, ভাসুর ও জা’র নির্যাতন সইতে না পেরে মঙ্গলবার রাতেই টুম্পা বাবার ঘরে এসে বিষপান করে। বুধবার সকালে খবর পেয়ে পুলিশ টুম্পার মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

 মামলার এক নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান