নির্বাচনের ফল শুনেই হামলা, প্রাণ গেলো ভ্যানচালকের

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
২১ জুন ২০২১, ২০:৫৫আপডেট : ২১ জুন ২০২১, ২১:১১

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা পরবর্তী সহিংসতায় আবু বক্কর ফকির (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ নিয়ে গৌরনদীতে নির্বাচনী সহিংসতা দুইজনের প্রাণ কেড়ে নিলো।

সোমবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় খাঞ্জাপুর ইউনিয়নের পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর বিজয়ী ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধার সমর্থক এবং খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা। এ সময় আরও দুইজন আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান।

বিজয়ী ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, সন্ধ্যায় খাঞ্জাপুর ইউনিয়নের পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার ইউপি নির্বাচনে ৮ নং ওয়ার্ডে সদস্যপদে ফলাফল ঘোষণা করছিলেন। এ সময় আমাকে (গিয়াস) জয়ী ঘোষণা করার সঙ্গে সঙ্গে পরাজিত প্রার্থী আরজ আলী সরদারের কর্মী-সমর্থকরা এসে বোমা হামলা চালায়। এতে আবু বক্করসহ তিনজন গুরুতর আহত হয়। আবু বক্করকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ নির্বাচনে জয়ী প্রার্থী গিয়াস উদ্দিন ৮৬০ ভোট এবং আরজ আলী সরদার পেয়েছেন ৭৩৮ ভোট। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানান ডিআইজি আক্তারুজ্জামান।

একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুপুরে প্রাণ হারিয়েছেন মৌজে আলী মৃধা (৬৫) নামের এক বৃদ্ধ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থী ফিরোজ মৃধার প্রতিদ্বন্দ্বী মন্টু হাওলাদারের লোকজন জাল ভোট প্রদান করে। এর প্রতিবাদ করায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় বোমার আঘাতে ঘটনাস্থলেই বৃদ্ধ মৌজে আলী মৃধা মারা হন।

এদিকে, এ নির্বাচনে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মনির (২৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম