শের-ই বাংলা মেডিক্যালে একদিনে আরও ৮ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১১ জুলাই ২০২১, ১০:৫৩আপডেট : ১১ জুলাই ২০২১, ১০:৫৩

বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ  নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আট জন মারা গেছেন। এ নিয়ে ২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ৮২৫ জন ব্যক্তি মারা গেছেন। এরমধ্যে করোনা পজিটিভ ছিলেন ২২৯ রোগী।

এদিকে হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন ২৯৮ রোগী। অপরদিকে মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬২.২৩ ভাগ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৫১ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। আর ২২টি আইসিইউ বেড রোগী পূর্ণ রয়েছে। তবে এসময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ রোগী।

এছাড়া রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ২৯৮ রোগীর মধ্যে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী