শের-ই বাংলা মেডিক্যালে আরও ১০ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ১০:১৯আপডেট : ১৮ জুলাই ২০২১, ১০:১৯

বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চার জন পজিটিভসহ ১০ রোগী মারা গেছেন। একই সময়ে পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয়েছে শতকরা ৫৭.১৪ ভাগ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা যান ১০ জন। এর মধ্যে চার জনের করোনা পজিটিভ ছিল। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ রোগী। যাদের মধ্যে সাত জন পজিটিভ ছিলেন।

একই সময়ে উপসর্গ নিয়ে ৫৬ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ১৬ জন পজিটিভ রোগী আছেন। আর ২২টি আইসিইউ বেডের বিপরীতে ২২ রোগী চিকিৎসা নিচ্ছেন।

রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ২৮৩ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮৯ জনের। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শনিবার রাতের সব শেষ রিপোর্টে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়। শনাক্তের হার ৫৭.১৪ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিল পাঁচ হাজার ৬৬৪ জন। এদের মধ্যে এক হাজার ৬৬৩ জন পজিটিভ ছিলেন।

এছাড়া ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৪৭২ জন। এদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৩৩১ জন। মারা গেছেন ৯০৯ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিল ২৫০ জন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম