শের-ই বাংলা মেডিক্যালে আরও ১৩ মৃত্যু 

বরিশাল প্রতিনিধি
২০ জুলাই ২০২১, ১১:২৭আপডেট : ২০ জুলাই ২০২১, ১১:২৭

বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় এক করোনা রোগীসহ ১৩ জন মারা গেছেন। একই সময়ে পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয়েছে শতকরা ৩৫.৫৭ ভাগ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। এর মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। ওই সময়ের মধ্যে সুস্থ ফিরেছেন ২৩ রোগী। যাদের মধ্যে সাত জন করোনা পজিটিভ ছিলেন।

একই সময়ে উপসর্গ নিয়ে ৪৬ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ২২ জন করোনা পজিটিভ। এছাড়া ২২টি আইসিইউ বেডে ২২ রোগী চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩০৫ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৫ জনের। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত সোমবার রাতের সব শেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা পজিটিভ হয়েছে বলে জানানো হয়। শনাক্তের হার ৩৫.৫৭ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৭৫৭ জন। এদের মধ্যে এক হাজার ৭০৭ জন পজিটিভ। ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৫১৮ জন। এদের মধ্যে পজিটিভ ছিল এক হাজার ৩৪৫ জন। ৯৩৪ ব্যক্তি মারা গেছেন। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২৫৪ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম