ট্রলারডুবির ১৮ ঘণ্টা পর ১৬ জেলে জীবিত উদ্ধার

ভোলা প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ২০:৪৭আপডেট : ২৪ জুলাই ২০২১, ২০:৪৭

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ভোলার জেলেদের মাছ ধরার একটি ট্রলার ডুবে যাওয়ার ১৮ ঘণ্টা পর ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) বিকাল ৩টার দিকে কোস্ট গার্ডের একটি দল তাদের উদ্ধার করে।

এ সময় মনপুরা জেলে সমিতির নেতৃবৃন্দ তাদের উদ্ধার কাজে সহায়তা করে। এর আগে শুক্রবার (২৩ জুলাই) রাত ৯টায় ঝড়ের কবলে পড়ে আবু সাইদ মাঝির ট্রলারটি চরপিয়াল পয়েন্টে ১৬ জেলেকে নিয়ে ডুবে যায়। তবে জেলেরা জীবিত উদ্ধার হলেও দুর্ঘটনা কবলিত ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধার জেলেরা হলেন- আবু সাইদ সায়েদ, আউয়াল, আলামিন, সুফিয়ান, নাছির, আরিফ, সাগর, সিরাজ, আবদুর বারী, আকতার, শরিফ, হামিফ, গফুর, জাকির, আরতাব ও আলাউদ্দিন মাঝি। তাদের বাড়ি ভোলার চরফ্যাশন ও নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

মনপুরা জেলে সমিতির সভাপতি নাছির মহাজন জানান, শুক্রবার রাত ৮/৯টার দিকে চরফ্যাশন উপজেলার সারামজ ঘাট থেকে ১৬ জেলে নিয়ে একটি ফিশিং ট্রলার সাগরে মাছ ধরতে যায়। রাতে বঙ্গোপসাগরের চর পিয়াল পয়েন্টে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় জেলেদের কেউ ডুবন্ত ট্রলারে আবার কেউ সাঁতরে চরে আশ্রয় নেন। কেউ আবার কেওড়া গাছে ঝুলে জীবন রক্ষা করেন। খবর পেয়ে শনিবার মনপুরা কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে জেলেদের জীবিত উদ্ধার করে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার এরফারুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, কোস্ট গার্ড ১৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত ট্রলারটিও উদ্ধারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম