শের-ই বাংলা মেডিক্যালে একদিনে ১৫ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ১০:৩০আপডেট : ২৫ জুলাই ২০২১, ১০:৩০

বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চার জন পজিটিভ রোগীসহ ১৫ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয়েছে শতকরা ৬২.৩৩ ভাগ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন। এর মধ্যে চার জন করোনা পজিটিভ ছিলেন। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ রোগী। যাদের মধ্যে পাঁচ জন পজিটিভ ছিলেন।

একই সময়ে (গত ২৪ ঘণ্টা) উপসর্গ নিয়ে ৬০ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। এদের মধ্যে ৩৩ জন করোনা পজিটিভ ছিলেন। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী।

রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩৩০ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শনিবার রাতের সবশেষ রিপোর্টে ১৫৭ জনের নমুনা পরীক্ষায় মধ্যে ৯৬ জনের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। শনাক্তের হার ৬২.৩৩ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিল পাঁচ হাজার ৯৮২ জন। এদের মধ্যে এক হাজার ৮০৭ জন ছিলেন করোনা পজিটিভ। এ সময়ের মধ্যে ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৬৫২ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিল এক হাজার ৪০১ জন। এক হাজার একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২৭৭ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম