বরিশাল থেকে ছাড়ছে না লঞ্চ

বরিশাল প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ২২:০১আপডেট : ৩১ জুলাই ২০২১, ২২:০৩

সরকার অনুমতি দিলেও প্রস্তুতি না থাকায় এবং যাত্রী স্বল্পতার কারণে বরিশাল থেকে লঞ্চ না ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

শনিবার (৩১ আগস্ট) রাত ৯টায় লঞ্চ কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী রাতে হঠাৎ লঞ্চ চলাচলের সিদ্ধান্তের খবর গণমাধ্যমে দেখে কিছু যাত্রী ঘাটে এসে উপস্থিত হন। তারা রাজধানীর উদ্দেশে রওনা দিতে চান।

যাত্রীরা জানান, নদী বন্দরে পৌঁছে তারা জানতে পারেন, লঞ্চ ছাড়ার বিষয়ে সরকার নির্দেশনা দিলেও কর্তৃপক্ষ ছাড়ছে না। আর এ কারণে ক্ষোভ প্রকাশ করেন তারা।

ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চ এমভি এডভেঞ্চার-৯ এর সুপারভাইজার সেলিম মাহবুব জানান, গণমাধ্যমে লঞ্চ ছাড়ার সরকারি সিদ্ধান্ত তারাও জেনেছেন। তবে এর জন্য কোনও প্রস্তুতিই ছিল না তাদের। এছাড়া লঞ্চ চালু করার জন্য প্রয়োজনীয় স্টাফ লঞ্চে নেই।

তিনি আরও জানান, নদী বন্দরে উপস্থিত যাত্রী সংখ্যাও খুব কম। এ অবস্থায় লঞ্চ ছাড়ার কোনও সিদ্ধান্ত তাদের কাছে নেই বলে জানানো হয়। এতে বিপাকে পড়েছেন সেখানে আসা যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান বলেন, যাত্রী অপ্রতুল এরপরও ‍আমরা লঞ্চ ছাড়ার জন্য বলেছি। যাত্রী বাড়লে লঞ্চ ছাড়বে বলে জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি