শিল্পকারখানার কর্মরতদের যাতায়াতের জন্য যানবাহন চলাচলের ঘোষণার পর ভোলার বিভিন্ন নৌপথে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাচ্ছে নৌযান।
ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, রবিবার (১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদরের খেয়াঘাট থেকে একটি, ইলিশাঘাট থেকে পাঁচটি, বোরহানউদ্দিন থেকে একটি, লালমোহনের নাজিরপুর ও চরফ্যাশনের ঘোষেরহাট থেকে তিনটি লঞ্চ যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়াও ইলিশা থেকে লক্ষ্মীপুর মজু চৌধুরী হাটের উদ্দেশে তিনটি সী-ট্রাক ও একটি লঞ্চ ছেড়ে গেছে।
তিনি আরও জানান, প্রতিটি লঞ্চঘাটে বিআইডব্লিউটিএ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।









