কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরও ২ মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ১৬:৪০আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৬:৪০

কুয়াকাটা সমুদ্র সৈকতে একদিনের ব্যবধানে আরও দুটি মৃত ডলফিন ভেসে এসেছে। সোমবার (০৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের কম্পিউটার পয়েন্ট সংলগ্ন এলাকায় ডলফিন দুটি দেখতে পান ব্লু গার্ডের সদস্যরা।

ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কুয়াকাটা সৈকতে ব্লু গার্ড টিম নিয়ে কাজ করছিলাম। হঠাৎ এক গার্ড সৈকতের তীরে দুটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখেন। ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মুখে রক্ত দেখা গেছে। ডলফিন দুটি ৫-৬ ফুট লম্বা।

কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরও ২ মৃত ডলফিন

তিনি আরও জানান, গত ৭ আগস্ট কুয়াকাটা সৈকতে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছিল। জোয়ারের সঙ্গে কুয়াকাটা সৈকতে ভেসে আসে মৃত ডলফিনগুলো। বছরের প্রায় সময় সৈকতে বিভিন্ন ধরনের মৃত ডলফিন ভেসে আসে। এগুলোর বেশিরভাগ জালে আটকে বা ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে মারা যায়।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ডলফিনগুলোর মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। এ ধরনের ডলফিন মাছ খেয়ে বেঁচে থাকে। তাই বেশিরভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকে পড়ে মারা যায়। আবার বয়সের কারণেও অনেক সময় মৃত্যু হয়। মৃত্যুর পর ওরা জোয়ারের পানিতে তীরে চলে আসে। আজ পাওয়া ডলফিন দুটির রঙ নষ্ট হয়ে গেছে। এছাড়া পঁচে যাওয়ার উপক্রম হয়েছিল। তাই দ্রুত মাটিচাপা দেওয়া হয়।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী