নিজ ঘরে হোমিও চিকিৎসকের হাত-পা বাঁধা লাশ

বরিশাল প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ১৩:৩২আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৩:৪০

বরিশাল নগরীর চহঠা এলাকার নিজ বাসা থেকে হোমিও চিকিৎসক মঞ্জুর মোর্শেদের (৭০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঞ্জুর মোর্শেদ নগরীর ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোর্শেদ প্রিন্সের বাবা। বুধবার (১১ আগস্ট) রাতের যেকোনও সময় দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ ও সিআইডি।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ডা. মঞ্জুর মোর্শেদ বুধবার রাতে বাসায় একা ছিলেন। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা ঘর থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করেন। কোনও উত্তর না পাওয়ায় তার ঘরের পিছনের গ্রিল কাটা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।

ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, খবর পেয়ে নগরীর এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘরে ঢুকে মঞ্জুর মোর্শেদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। তবে তার বাসায় চুরি কিংবা ডাকাতির কোনও লক্ষণ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মঞ্জুর মোর্শেদের বাসার কোনও মালামাল চুরি বা লুট না হওয়ায় ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। পুলিশ আলামত সংগ্রহ করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম