শের-ই-বাংলা মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৫ আগস্ট ২০২১, ১৩:০০আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৩:০০

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। মারা যাওয়া রোগীদের একজন করোনা পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭.৭৫ শতাংশ।

রবিবার (১৫ আগস্ট) সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ১৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৫ জনের করোনা শনাক্ত হয়।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ১০ জন মারা গেছেন। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ জন। এদের ১৯ জন করোনা পজিটিভ। একই সময়ে ২৫ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ। আর ৩০টি আইসিইউ বেডের সবগুলোতেই রোগীরা চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শনিবার রাতের রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্তের তথ্য পাওয়া গেছে। শনাক্তের হার ৩৭.৭৫ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিল ছয় হাজার ৮১৯ রোগী। এদের মধ্যে দুই হাজার ১১১ জন করোনা পজিটিভ ছিলেন। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ৩৭৮ জন। এদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৭১৫ জন। আর মৃত্যু হয়েছে এক হাজার ২৭৫ জনের। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৬১ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম