ইউএনও’র বাসায় হামলার ঘটনায় গ্রেফতার ২১ আসামির জামিন নামঞ্জুর

বরিশাল প্রতিনিধি
২২ আগস্ট ২০২১, ১৩:১৫আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৩:২১

বরিশাল সদর উপজেলা পরিষদে ইউএনও’র বাসভবনে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও প্রশাসনের দায়ের করা মামলায় গ্রেফতার ২১ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

রবিবার (২২ আগস্ট) আসামিদের জামিন আবেদন করা হলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ তা নামঞ্জুর করেন। 

ঘটনার দিন ইউএনও এবং পুলিশের দায়ের করা দুই মামলায় ওই ২১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।  

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পুলিশের মামলায় এজাহারভুক্ত আসামি ৯৪ জন এবং অজ্ঞাত আরও তিন-চারশ’ জন। এছাড়া ইউএনও’র করা মামলায় এজাহারভুক্ত আসামি ২৮ এবং অজ্ঞাত আরও ৬০-৭০ জন। 

এদিকে দায়ের হওয়া দুটি মামলা প্রত্যাহারের দাবিতে গত কয়েক দিন ধরে বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল-সমাবেশ, মানববন্ধন অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট (বুধবার) রাতে বরিশাল সিটি করপোরেশনের কর্মীরা ব্যানার উচ্ছেদ করতে সদর উপজেলা পরিষদের চত্বরে যান। সেখানে ব্যানার উচ্ছেদ নিয়ে সমস্যা হলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইউএনও’র বাসভবনে প্রবেশের চেষ্টা চালান। পরে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হন ওসি ও প্যানেল মেয়রসহ সাত জন। এছাড়া পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৩০ জন আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম