শের-ই-বাংলা মেডিক্যালে কমেছে মৃত্যু-শনাক্ত

বরিশাল প্রতিনিধি
২৩ আগস্ট ২০২১, ১৩:৩৫আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৩:৩৮

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন মারা গেছেন। একই সময়ে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে চার জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। তাদের মধ্যে ১৩ জন করোনা আক্রান্ত ছিলেন। ২৪ ঘণ্টায় ১২ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সাত জন করোনায় আক্রান্ত। ৩০টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত রবিবার রাতের সবশেষ রিপোর্টে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.১২ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত  শের-ই-বাংলা মেডিক্যালে করোনা ওয়ার্ডে ছয় হাজার ৯৬৭ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুই হাজার ১৯৪ জন করোনায় আক্রান্ত ছিলেন। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ৫১০ জন। তাদের মধ্যে এক হাজার ৭৬৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। মোট মারা গেছেন এক হাজার ৩২০ জন। করোনায় মারা গেছেন ৩৮৮ জন।

/এসএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
আস্থার সংকটে জেলা হাসপাতাল, হামের চাপে মেঝেতেও চিকিৎসা বরিশাল মেডিক্যালে
হামের উপসর্গ: বরিশালে আরও ২ শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের