দেড় কোটি টাকার স্কুল ভবনটি ৪০ হাজারে বিক্রি

ভোলা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৮

মেঘনার অব্যাহত ভাঙনের ফলে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নটি। মধ্যমেঘনায় অবস্থিত এ ইউনিয়নের সর্বশেষ স্থাপনা ৫০নং মধ্য হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা পাকা ভবনটিও মেঘনার পেটে বিলীন হতে চলেছে। ভাঙন স্পর্শ করেছে ভবনের ভিত।  যেকোনও সময় ধসে পড়ে নদীতে তলিয়ে যেতে পারে। এ অবস্থায় মঙ্গলবার (৩১ আগস্ট) উপজেলা শিক্ষা অফিস তড়িঘড়ি করে উন্মুক্ত নিলাম ডেকে এক কোটি ৩৭ লাখ টাকায় নির্মিত ভবনটি মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয়। 

২০২০ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান ইলি কনস্ট্রাকশন উপজেলা এলজিইডির অর্থায়নে ভবনটি নির্মাণ করে। এক বছর না যেতেই ভবনটি নদীগর্ভে বিলীন হতে যাওয়া ভবনটি আগে কেন বিক্রির ব্যবস্থা করা হয়নি? জবাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, ‘প্রধান শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি যথা সময়ে নদীর ভাঙনের তীব্রতার বিষয়ে জানাননি। ফলে পর্যাপ্ত সময় নিয়ে ভবনটি নিলামে বিক্রির ব্যবস্থা করা যায়নি।’

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমানের মোবাইল নম্বরে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ওই চরে গিয়ে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের সাতটি গুচ্ছগ্রামের ৪২০টি সরকারি ঘর ও ব্যক্তি পর্যায়ের আরও চার শতাধিক ঘরের কোনও চিহ্নই নেই। মেঘনার ভাঙনে আট শতাধিক পরিবারের আবাসস্থল নদীগর্ভে বিলীন হয়েছে। এখন ওই চরে শুধু বিদ্যালয় ভবনটিই কোনোরকমে দাঁড়িয়ে আছে। তবে নিলামে নেওয়া ব্যক্তির নিয়োজিত শ্রমিকরা পিটিয়ে ভবনটি ভাঙার কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম