বঙ্গোপসাগরে ট্রলারডুবি, বেঁচে ফিরলেন তিন জেলে নিখোঁজ ৮

ভোলা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫২

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারের তিন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ট্রলার মালিকসহ আট জেলে। যাদের বাড়ি ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে।

গত সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে বঙ্গোপসাগরের মহিপুরা পয়েন্টে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছেন সেখান থেকে থেকে বেঁচে ফেরা সিরাজ মাঝি।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘রবিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাছ শিকারের উদ্দেশে বঙ্গোপসাগরে যাই। মাছ ধরার জাল অর্ধেক তোলার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় সবাই ট্রলারের ভেতরে কেবিনে অবস্থান করছিলেন।’

তিনি আরও বলেন, ‘এক পর্যায়ে সেখান থেকে তিনজন জীবিত বের হন। তারা ট্রলারে থাকে জীবনরক্ষাকারী সরঞ্জামের সাহায্যে ভাসতে থাকেন। সাগরের এক প্রান্তে পৌঁছালে অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে চরফ্যাশনের সামরাজ ঘাটে নামিয়ে দেয়। বাকি আট জেলে কোথায় কীভাবে আছে জানা যায়নি।’

নিখোঁজ আট জেলে হলেন- নিরব, রুবেল, সিরাজ, ইউসুফ, শহীদ ঝিলাদার, রফিকুল ইসলাম, বজলুর রহমান, দেলোয়ার চৌকিদার। তাদের সবার বাড়ি ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে।

ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম মাস্টার জানান, ১১ জেলে সাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়েছেন। সেখান থেকে তিন জেলে জীবিত ফেরত আসেন। এখনও আটজন নিখোঁজ।

ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্ট গার্ডকে জানানো হয়েছে। তারা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। ঝড়ের কবলে পড়া নিখোঁজ ও জীবিত ফিরে আশা জেলে পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

কোস্ট গার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মনির হোসেন জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্ট গার্ড কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী