নির্যাতন সইতে না পেরে গোপনাঙ্গ কেটে স্বামীকে হত্যা

ভোলা প্রতিনিধি 
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৩২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৯

ভোলার লালমোহন উপজেলায় পুরুষাঙ্গ ও গলাকেটে স্বামী হত্যার ঘটনায় অভিযুক্ত নারীকে (৩২) গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের বালুর টেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নিহতের বাড়ি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হত্যার কথা স্বীকার করে বলেছেন, তার স্বামী তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নির্যাতনে অসহ্য হয়ে রবিবার সকালে তাকে হত্যা করেন তিনি।

এ ঘটনায় রাতে লালমোহন থানায় প্রেস ব্রিফিং করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম আজাদ বলেন, রবিবার সকাল ৬টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গলা ও পুরুষাঙ্গ কেটে স্বামীকে হত্যা করেন ওই নারী। পরে নিজের দুই সন্তান নিয়ে পালিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে তাকে ধলীগৌরনগর বালিরটেক থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে লালমোহন থানায় মামলা করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী