বরগুনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০২

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায়  ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে একই এলাকা থেকে তাদের লাশ উদ্ধার হয়। ট্রলার মালিক আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় ঝড়ের কবলে পরে ট্রলারটি উল্টে যায়। এসময় ১১ জেলের মধ্যে তিন জন নিখোঁজ হন।

ট্রলারডুবিতে মৃত জেলেরা হলেন উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোসেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।

মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী বলেন, ঘটনার পরেই ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিহতের আত্নীয়-স্বজনদের সঙ্গে নিয়ে উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছিল। তারা উদ্ধার করে লাশ নিয়ে আসছে।  

কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, তিন জন জেলে নিখোঁজের বিষয়ে আমরা জেনেছি। তবে উদ্ধার হয়েছে এ বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে ট্রলারটি উদ্ধারে অভিযান অভ্যাহত আছে বলে জানান তিনি।
 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম