এখনও নিখোঁজ সাগরে মাছ ধরতে যাওয়া এক ট্রলারের ২০ জেলে

বরগুনা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ২৩:৩৬আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২৩:৩৬

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাত দিন ধরে নিখোঁজ ৩২ জেলের মধ্যে ১২ জেলে একটি ট্রলারে করে ফিরে এসেছেন। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও ২০ জেলে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ১২ জেলেসহ এফবি মায়ের দোয়া নামক ট্রলারটি পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা ট্রলার মালিক সমিতি।

ফিরে আসা ট্রলারটির মালিক ও জেলেদের প্রত্যেকের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। ট্রলারটিতে মোট ১২ জন ছিলেন। মালিকের নাম আবদুর রহমান। নিখোঁজ ট্রলারটির নাম এফবি আবদুল্লাহ। মালিকের নাম মো. লিটন মাহমুদ। সে ট্রলারে ছিলেন ২০ জন।

গত ২৫ সেপ্টেম্বর পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট থেকে অন্যান্য ট্রলারের সঙ্গে মাছ ধরার জন্য সাগরে রওনা করে এ দুই ট্রলার। কিন্তু হঠাৎ তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি ট্রলার মালিক, সমিতি ও কোস্ট গার্ডকে জানানো হয়। এর ছয় দিন পরে এফবি মায়ের দোয়া ট্রলারের সন্ধান মেলে। ট্রলারটি আজ বরগুনায় আনা হয়। সুস্থ আছেন ট্রলারে থাকা ১২ জেলে।

উদ্ধার হওয়া জেলেরা হচ্ছেন- পাথরঘাটা উপজেলার মঠেরখাল এলাকার নুর মোহাম্মাদ মিস্ত্রির ছেলে শাহজাহান, ছত্তার মোল্লার ছেলে আব্দুর রশিদ, খালেক মিস্ত্রির ছেলে মাসুদ, আব্দুল কুদ্দুসের ছেলে আমির হোসেন, আব্দুর রহমানের ছেলে মিরাজ, নুরু মিয়ার ছেলে ছগির, তাফালবাড়ি এলাকার খলিল গোলদারের ছেলে ফারুক, আব্দুর রহমানের ছেলে আব্দুস ছত্তার, আব্দুল লতিফের ছেলে নাসির, জ্ঞানপাড়া এলাকার আব্দুল গনির ছেলে খলিল, কুদ্দুসের ছেলে আবুল কালাম ও বড় টেংরা এলাকার আবুল হাসেমের ছেলে ফুল মিয়া।

কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার বলেন, নিখোঁজ ট্রলারটির অনুসন্ধান চলছে। কোনও খবর পেলে তাৎক্ষণিক জানানো হবে।

/এফআর/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
‘বন কর্মকর্তার গুলিতে’ জেলে নিহত, কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম