উন্নয়নের পথে বাধা সৃষ্টি করলে মোকাবিলা করবো: পরিকল্পনামন্ত্রী

ভোলা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৭:৪২আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৭:৪২

দেশে অস্থিতিশীলতা এবং উন্নয়নের পথে বাধা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘আমরা এসব বাধাকে মানবো না। উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা হলে অবশ্যই মোকাবিলা করবো। যেভাবে আমরা রাজাকারদের নিশ্চিহ্ন করেছি, সেভাবে বাংলার বুকে বাংলার বিরোধী কাউকে স্থান দেবো না।’

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন মনপুরাকে নদীভাঙন থেকে রক্ষার জন্য প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনের লক্ষ্যে মন্ত্রীর আগমনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

গরিব মানুষের জীবনমান উন্নয়নে চরফ্যাশনের নদীভাঙন এলাকায় কিছু প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন আছে উল্লেখ করে তিনি এসব প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।

চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আকনের সভাপতিত্বে সমাবেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়া জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরী, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও পৌর মেয়র মো. মোর্শেদ বক্তব্য দেন।

পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এ সময় উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী