ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৫৬ নেতাকর্মীর পদত্যাগ

ভোলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ১৯:৩৪আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৯:৩৪

ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি ঘোষণার এক দিন পর ৫৬ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে নেতাকর্মীরা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে কমিটি ঘোষণা করায় তারা দল থেকে পদত্যাগ করেছেন। এর মধ্যে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের ২৮ জন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১৮ জন ও পৌর স্বেচ্ছাসেবক দলের ১০ জন রয়েছেন।

লিখিত বক্তব্যে জেলা স্বচ্ছোসেবক দলের জেলা সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার ভোলা সদর উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মতামত মূল্যায়ন না করে কেন্দ্রীয় কমিটি পৃথক দুটি কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে দলের কোনো ত্যাগী ও যোগ্য নেতা স্থান পাননি। এমনকি পদ না চাওয়া দুই জনকেও কমিটিতে রাখা হয়েছে। এ নিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ আর অসন্তোষ বিরাজ করছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মীর মোস্তাফিজুর রহমান রনি, হাফিজুর রহমান তসলিম, এ বি এস সালামসহ জেলা, সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের পদ বঞ্চিত ও পদত্যাগ করা নেতাকর্মীরা।

/এসএইচ/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম