বরিশালের আঞ্চলিক পত্রিকার ২৫৮ সংবাদের ২৩৪টিকে সত্য বলছে পুলিশ  

বরিশাল প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ১২:৪৪আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১২:৪৪

বরিশালের সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলে গবেষণা তথ্য প্রকাশ করেছে রেঞ্জ পুলিশ। গত তিন মাসে বিভিন্ন ‍আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত ২৫৮টি সংবাদের মধ্যে ২৩৪টিকে সত্য, ১৫টিকে অতিরঞ্জিত বলছে পুলিশ। এসব ঘটনার ৮টির বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন ডিআইজি এসএম আখতারুজ্জামান।

রবিবার (৩১ অক্টোবর) ‘সাংবাদিকদের সঙ্গে আমরা’ শীর্ষক এক মতবিনিময় সভায় পুলিশ এসব তথ্য জানায়। এ সময় তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুলিশি সেবার গতিশীল করা নিয়ে তথ্য চিত্র উপস্থান করা হয়।

পুলিশ লাইনসে আয়োাজিত সভায় ডিআইজি জানান, সাতটি ড্যাশবোর্ড কার্যক্রম পরিচালনার মাধ্যমে পুলিশের বিভিন্ন সেবা এখন অনলাইনে পাচ্ছেন জনসাধারণ। প্রযুক্তিগত দিক থেকে বরিশালের পুলিশ প্রশাসনকে আরও উন্নত করার জন্য নানা পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে। 

বর্তমানে বিভাগের অপহরণ, অপমৃত্যু, মাদকসহ বেশ কিছু অপরাধ চিহ্নিতকরণ ও এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ডিজিটাল মনিটরিং টুলস ব্যবহার করা হচ্ছে। এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে খুন, অপহরণসহ অন্যান্য অপরাধ সমাধানে প্রযুক্তিগত সামর্থ্য বৃদ্ধি করা হবে বলে জানান ডিআইজি এসএম আখতারুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ‍মো. ‍এহসানউল্লাহ, জেলা পুলিশ সুপার মারুফ ‍আহমেদ ও পুলিশ সুপার রুহুল ‍আমিনসহ ‍পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের