বরিশাল বিএনপির ৩ কমিটি ঘোষণা

বরিশাল প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২১, ১৯:০৮আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৯:১২

বরিশাল মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকালে এ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মোহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন দলটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন।

সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুককে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া আইনজীবী আলী হায়দার বাবুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবির জাহিদকে।

দক্ষিণ জেলা কমিটিতে- সাবেক ছাত্রনেতা মজিবর রহমান নান্টুকে আহ্বায়ক এবং আকতার হোসেন মেবুলকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।

উত্তর জেলা কমিটিতে- দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ কে আহ্বায়ক এবং গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মুকুলকে সদস্য সচিব করা হয়েছে।

নবগঠিত তিন কমিটি থেকে বাদ পড়েছেন- আলোচনায় থাকা দলের যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার, দীর্ঘদিন সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া ৫৩ মামলার আসামি মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন সিকদার জিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি মেজবাহউদ্দীন ফরহাদ এবং ওই কমিটির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ অনেক নেতা।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম