চারটি মাছ ১৭ লাখ টাকায় বিক্রি

বরগুনা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২১, ১৩:২২আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩:২৬

বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি বাজারে চারটি দাতিনা (ভোল) মাছ ১৭ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে উন্মুক্ত নিলামে মাছগুলো বিক্রি হয়।

চারটি মাছের মোট ওজন ৮৭ কেজি। পাইকারি বাজারের মৎস্য আড়তদার নজরুল ইসলাম নিলামে মাছগুলো বিক্রি করেন। আর ক্রয় করেন পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকার সমিতির সাবেক সভাপতি মোস্তফা আলম।

বিএফডিসি ঘাট মৎস্য আড়তদার সমিতি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সুন্দরবন সংলগ্ন এলাকায় জেলে বেল্লাল হোসেনের জালে মাছ চারটি ধরা পড়ে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলেরা ওই মাছ পাথরঘাটা বিএফডিসি পাইকারি মাছ বাজারে আনেন। পরে আড়তদারের মাধ্যমে নিলামে তোলা হয়। এতে ১২ জন পাইকারি ক্রেতা অংশ নেন। পরে সর্বোচ্চ ডাকে মোস্তফা আলম মাছ ক্রয় করেন।

জেলে বেল্লাল হোসেন বলেন, এই বছরই প্রথম এত বড় দাতিনা মাছ ধরা পড়েছে। মঙ্গলবার রাতে জাল টেনে উঠানোর পর এত বড় মাছগুলো দেখে সবাই অবাক হয়ে যাই। তারপর আলো ফোটার সঙ্গে সঙ্গে ট্রলার চালিয়ে পাথরঘাটা বিএফডিসি ঘাটে আসি। এই মৌসুমের সর্বোচ্চ দামে আমরা মাছগুলো বিক্রি করি। এত বড় মাছ জালে ধরা পড়ায় ট্রলার মালিকের পক্ষ থেকে সব জেলেকে নগদ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

মোস্তফা আলম বলেন, অনেকে এই মাছকে দাতিনা, আবার কেউ বলে ভোল মাছ। মাছগুলো আমি ভারতের বাজারে বিক্রি করবো। এই মাছে আমার লাখ টাকার মতো ব্যবসা হতে পারে। এ বছর এত বড় মাছ এই প্রথম কিনতে পারলাম। আশা করছি মাছগুলো বিক্রি করে আমার ভালোই লাভ হবে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি জানান, বিএফডিসি মৎস্য ঘাটে প্রতি বছরই এরকম বড় বড় মাছ বিক্রি হয়। তবে এ বছরই প্রথম এত বড় দাতিনা মাছ বিক্রি হলো।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম