কেন্দ্র থেকে ছিনতাই হওয়া ৮ ইভিএম উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ১৭:৪২আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৭:৪২

পটুয়াখালীর গলাচিপায় ভোটকেন্দ্র থেকে ছিনতাই হওয়া আটটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) উদ্ধার করেছে পুলিশ। গলাচিপা থানার ওসি এ আর শওকত আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে ও শুক্রবার (১২ নভেম্বর) সকাল থেকে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব মেশিন উদ্ধার করা হয়।

পানপট্টি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাজি কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করি। পরবর্তী সময়ে আমরা সব মালামাল গুছিয়ে গাড়িতে ওঠানোর প্রস্তুতি নিই। এ সময় এ ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী ফুটবল   এবং মোরগ প্রতীকের সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে ইভিএম মেশিনের একটি বাক্স ছিনতাই করে নিয়ে যায়।’

এদিকে পানপট্রি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহৃদ সালেহীন জানান, অতিরিক্ত পুলিশ, র‌্যাব, বিজিবি নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলাকারীরা কেন্দ্রের ৯টি ইভিএম মেশিনের মধ্যে আটটি নিয়ে গেছে।

গলাচিপা থানার ওসি এ আর শওকত আনোয়ারুল ইসলাম বলেন, ‘ছিনতাই হওয়া ইভিএম মেশিন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।’

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাজিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট গণনা শেষে সাধারণ সদস্য পদে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পরাজিত প্রার্থীরা ফলাফল বদলে দেওয়ার অভিযোগ তুলে হামলা চালায়। এক পর্যায়ে তারা আটটি ইভিএম মেশিন ছিনিয়ে নিয়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম