মেয়েকে অনৈতিক কাজে বাধ্য করায় কারাগারে বাবা-মা

বরিশাল প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ২৩:০১আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২৩:০১

বরিশালে কিশোরীকে (১৪) অনৈতিক কাজে বাধ্য করায় বাবা-মাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরীকে উদ্ধার করে মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

ভুক্তভোগী কিশোরী বরিশাল নগরীতে বাবা-মায়ের সঙ্গে বসবাস করছিল। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সে। 

রবিবার (১৪ নভেম্বর) এ ঘটনায় মামলা হয়। এর আগে শনিবার বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের কাছে লিখিত অভিযোগ দেয় কিশোরী।

অভিযোগে কিশোরী উল্লেখ করেছে, তার মা-বাবা বাসায় মাদক ও নারীদের দিয়ে অনৈতিক ব্যবসা করান। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তারা একাধিকবার গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পায়। কয়েক মাস ধরে কিশোরীকে যৌন ব্যবসার জন্য চাপ দিচ্ছিল। এই কাজে অস্বীকৃতি জানালে প্রতিনিয়ত তাকে নির্যাতন করতো বাবা-মা। 

গত জুন মাসে নগরীর মুনসুর কোয়ার্টার এলাকার মধু ব্যবসায়ী আনোয়ার হোসেন হাওলাদারের বাসায় নিয়ে তাকে আটকে রাখে মা। পরে আনোয়ার যৌন নির্যাতন করে। জুন থেকে অক্টোবর পর্যন্ত আনোয়ার তাকে একাধিকবার যৌন নির্যাতন করেছে। এতে সহযোগিতা করে তার বাবা-মা।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে কমিশনার মো. শাহাবুদ্দিন খানকে বিস্তারিত জানালে আইনি পদক্ষেপ নিতে কোতোয়ালি মডেল থানাকে নির্দেশ দেন। পুলিশ শনিবার রাতেই অভিযান চালিয়ে কিশোরীর মা-বাবা এবং মধু ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। রবিবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, কিশোরীর অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে বাবা-মাসহ তিন জনকে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি