সমান ভোট পাওয়া ২ চেয়ারম্যান প্রার্থী ফের নির্বাচনে লড়বেন

বরগুনা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২১, ২৩:১৪আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২৩:১৪

দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আবার ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৪ নভেম্বর এম বালিয়াতলীসহ আরও ইউনিয়নে ভোট হবে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশনের (নির্বাচন পরিচালনা-২) অতিরিক্ত সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত পুনঃভোটগ্রহণের এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

১৪ ইউনিয়নের মধ্যে বরগুনার এম বালিয়াতলীই একমাত্র ইউনিয়ন যেখানে শুধুমাত্র চেয়ারম্যান পদে ফের ভোট হবে। দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বরগুনার এম বালিয়তলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল ইসলাম নাসির নৌকা প্রতীকে ও স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল আনারস প্রতীকে সমান পাঁচ হাজার ৭০০ ভোট পান। পরবর্তী সময়ে নৌকার প্রার্থী নাসির কেন্দ্রের বাইরে পাওয়া সিল দেওয়া একটি ভোট নিজের দাবি করে ওই ভোট তার প্রাপ্ত ভোটের সঙ্গে যোগ করে তাকে বিজয়ী ঘোষণা করতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত দাবি জানান। অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল ও রিটার্নিং কর্মকর্তার কাছে পুনঃভোট গণনার দাবি করে লিখিত আবেদন করেন। 

জেলা জেলা নির্বাচন কর্মকর্তা দীলিপ কুমার বলেন, নির্বাচনে শুধুমাত্র সমান ভোটপ্রাপ্ত দুই প্রার্থী অংশ নেবেন। পুনঃভোট গ্রহণের নির্দেশনা পেয়েছি। নির্দেশনামতে নির্ধারিত তারিখ ও সময়ে ভোটগ্রহণের ব্যবস্থা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম