পটুয়াখালীতে বিএন‌পির গণ-অনশন কর্মসূচিতে হামলা‌, আহত ৬

পটুয়াখালী প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ১৯:১৮আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯:২৪

পটুয়াখালীতে বিএন‌পির গণ-অনশন কর্মসূচিতে ছাত্রলী‌গের হামলা‌র অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির ছয় নেতাকর্মী আহত হ‌য়ে‌ছেন। শ‌নিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দি‌কে পৌর শহরের বনানী এলাকায় বিএন‌পি কার্যাল‌য়ের সামনে এ হামলার ঘটনা ঘ‌টে।

আহতরা হলেন সদর উপ‌জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক জাকা‌রিয়া আহ‌মেদ‌, জেলা মৎস্যজী‌বী দ‌লের আহ্বায়ক মো. শা‌হিন মিয়া ওর‌ফে ভি‌পি শা‌হিন, জেলা ম‌হিলা দ‌লের সভাপ‌তি আফ‌রোজা সীমা, ম‌হিলা দ‌লের সদস্য কোহিনুর আক্তার, সা‌লেহা বেগম ও শ্রমিক দ‌লের কর্মী মো. বাদশা।

আহত জাকা‌রিয়া আহ‌মেদ‌কে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। অন্যরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সদর উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক কাজী মাহবুব হো‌সেন বলেন, বিএনপি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার সু‌চি‌কিৎসা এবং বি‌দে‌শে উন্নত চি‌কিৎসার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণ-অনশন কর্মসূচি দেওয়া হয়। সুষ্ঠু শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে অ‌ফি‌সের ম‌ধ্যে কর্মসূচি পাল‌নের আ‌য়োজন ক‌রেছি। সেখা‌নে ছাত্রলী‌গের নেতাকর্মীরা হামলা চালা‌য়। আমা‌দের ছয় নেতাকর্মী‌কে পি‌টি‌য়ে রক্তাক্ত কর‌লো তারা। এর আ‌গে আমরা রাস্তায় অনশন কর্মসূচি পালন কর‌তে চে‌য়ে‌ছি। কিন্তু পু‌লিশ অনুম‌তি দেয়‌নি। এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।

সদর থানার ও‌সি মো. ম‌নিরুজ্জামান জানান, হামলার খবর আমার জানা নেই। কেউ এখন পর্যন্ত লি‌খিত কিংবা মৌ‌খিকভা‌বেও অভিযোগ ক‌রে‌নি।

/এএম/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম