‘ম্যানেজ’ হয়নি পুলিশ, বিক্ষোভ মিছিল হলো না যুবদলের

বরিশাল প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ১৪:১৮আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪:১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে বরিশালে যুবদলের তিনটি ইউনিট পৃথক কর্মসূচি পালন করেছে। তবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলেও পুলিশি বাধায় মিছিল করতে পারেননি নেতাকর্মীরা। দীর্ঘক্ষণ বাগবিতণ্ডা ও দেন দরবার করেও পুলিশ সদস্যদের ম্যানেজ করতে পারেননি তারা। পরে বিক্ষোভ মিছিল না করেই স্থান ত্যাগ করেন যুবদলের নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মহানগর যুবদলের উদ্যোগে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সভাপতি আক্তারুজ্জামান শামীম। একই সময়ে কার্যালয়ের অপরপ্রান্তে দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে ও সাড়ে ১১টায় টাউন হলের সামনে উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলুর সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। 

পৃথক বিক্ষোভ সমাবেশ থেকে স্থানীয় নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। পরে সমাবেশ থেকে মিছিল শুরুর চেষ্টা হলে পুলিশ নেতাকর্মীদের আটকে দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। তবে কোনোভাবেই পুলিশকে ম্যানেজ করতে না পেরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল না করেই স্থান ত্যাগ করেন।

মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান অভিযোগ করেন, সব ধরনের অনুমতি নিয়ে বিক্ষোভ সমাবেশ করা হলেও প্রতিদিন মিছিলে বাধা দিচ্ছে পুলিশ। 
 
অভিযোগের বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ব্যস্ততম সড়কে মিছিল করলে জনগণের চলাচলে সমস্যা হবে। এছাড়া তাদের মিছিলের অনুমতিও ছিল না। এ কারণে বাধা দেওয়া হয় বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম