সমিতির নামে ব্যবসায়ীদের ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ২১:৩৮ আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২১:৩৮

ঝালকাঠি শহরের ব্যবসায়ীদের নিয়ে কথিত সমিতি খুলে কয়েকশ গ্রাহকের সঞ্চয়ের ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আসাদুজ্জামান জামাল ও সুমন তালুকদার নামে দুজনের বিরুদ্ধে। কুমারপট্টি আদর্শ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামে প্রতিষ্ঠানের এ দুজন সদস্যদের না জানিয়ে রাতারাতি সমিতির সব কাগজপত্র সরিয়ে অফিসের মালামালও ভাগবাটোয়ারা করে নিয়েছেন।

অভিযোগ রয়েছে, দুই বছর ধরে ভুক্তভোগীরা তাদের সঞ্চয়ের টাকা ফেরত চাইলে অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করছেন। বর্তমানে তারা এ লুটপাট ও অর্থ আত্মসাতের ঘটনা হালাল করতে রাজনৈতিক দল ও প্রভাবশালী দুয়েক নেতার ‘শেল্টারে’ প্রকাশ্যে চলাফেরা করলেও অসহায় গ্রাহকরা ভয়ে মুখ খুলতে পারছেন না।

সম্প্রতি ভুক্তভোগীদের মধ্যে ১৩ জন তাদের পাওনা টাকা ফিরে পেতে বরিশাল র‍্যাবের অধিনায়ক, দুর্নীতি দমন কমিশন, ঝালকাঠি পুলিশ সুপার ও ওসি বরাবর আইনি সহায়তার জন্য লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আয়েশা কসমেটিকসের মালিক আসাদুজ্জামান জামাল ও রাজিয়া কসমেটিকসের মালিক সুমন তালুকদার স্থানীয় শতাধিক ব্যবসায়ীকে নিয়ে ‘কুমারপট্টি আদর্শ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সঞ্চয় ও ঋণদান কর্মসূচির চালু করেন। উপজেলা সমবায় সমিতির অধীনে নিবন্ধন নিয়ে কুমারপট্টি ‘তুতন প্লাজায়’ সমিতির কার্যালয় নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে কয়েকশ গ্রাহকের কাছ থেকে সঞ্চয় নেওয়া শুরু করে।

অভিযোগ থেকে জানা গেছে, সুকৌশলে সমিতির আর্থিক লেনদেন ও ঋণদানের ক্ষমতা থেকে যায় জামাল ও সুমনের হাতে। এভাবে সমিতির টাকা দিয়ে তারা নিজেদের ব্যবসা-বাণিজ্য ফুলিয়ে-ফাঁপিয়ে তুললেও গ্রাহকরা তাদের সঞ্চয়ের টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করেন। ঋণখেলাপিদের কাছ থেকে উদ্ধার করে সদস্যদের টাকা আদায় করে নিতে বলে।

ভুক্তভোগী ব্যবসায়ী খালিদ হোসেন বলেন, ‘সমিতিতে সঞ্চয় করে নামমাত্র সুদে ঋণ নিতে পারবে, বিপদে-আপদে ঋণ পাবে সদস্যরা- তাদের প্রতিশ্রুতি এমনই ছিল। এক লাখ টাকা জমা করেছি। এখন টাকা পাবো কি-না জানি না।’

অভিযোগকারীদের মধ্যে টুটুল বনিক ৬০ হাজার, জাফর ইকবাল ২২, লতিফ মুন্সি ৩৯, রাজিবুল ইসলাম বারেক ৫২, হারুন সরদার ৫০, বাহাদুর সরদার ৫০, মো. শাহ আলম মিয়া ৩৭, মিজানুর রহমান এক লাখ ১৭ হাজার, গৌতম বনিক ৩৮, রতন লাল বনিক ৩৮, খালিদ এক লাখ, আল আমিন ৪৫ ও স্বপন দাস ১৩ হাজার ৪০০ টাকাসহ ছয় লাখ ৬১ হাজার ৪০০ টাকা পাওনা রয়েছেন। এ ছাড়াও অনেক গ্রাহকের ৫-১০ হাজার টাকাসহ গ্রাহকদের প্রায় ২৮ লাখ টাকা সঞ্চয় থাকলেও অভিযুক্তদের ভয়ে কোথাও অভিযোগ করার সাহস পাচ্ছেন না।

অভিযুক্ত আসাদুজ্জামান জামাল ও সুমন তালুকদার গ্রাহকদের বেশ কিছু টাকা দিতে না পারার কথা স্বীকার করেছেন। তারা বলেন, ‘বেশ কয়েকজন ব্যবসায়ী সমিতি থেকে ঋণ নিয়ে ফিরিয়ে না দেওয়ায় কিছু গ্রাহকের সঞ্চয়ের টাকা ফেরত দিতে পারিনি। সব হিসাব সমিতির রেজিস্টার খাতায় আছে। আত্মসাতের প্রশ্নই আসে না।’

বরিশাল র‍্যাবের অধিনায়ক মেজর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত আবেদন আমাদের দফতরে এসে পৌঁছেছে। অপরাধী যেই হোক দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার গৌতম চন্দ্র অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন, ‘বাদী ও বিবাদীর জবানবন্দি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইবে দুদক
নিয়োগ, কোচিং, ভর্তি: বারবার কেন আলোচনায় আইডিয়াল স্কুল
বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণের দিন যা ঘটলো
সর্বশেষ খবর
৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭, আহত ১২২৭: এইচআরএসএস
৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭, আহত ১২২৭: এইচআরএসএস
তারেক রহমান সরকার চালাচ্ছেন না, হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
তারেক রহমান সরকার চালাচ্ছেন না, হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’, কীভাবে কাজে লাগাবেন?
চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’, কীভাবে কাজে লাগাবেন?
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ