পিরোজপুরে ইউপি সদস্য আওয়ামী লীগ নেতার ওপর প্রতিপক্ষের হামলা

পিরোজপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ০৪:১০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৪:১০

পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শেখের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় তার দুই পা ভেঙে গেছে। আহত রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, সিকদার-মল্লিকের পার্শ্ববর্তী কদমতলা ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।

গত ১১ নভেম্বর সিকদার মল্লিক ইউনিয়নে নির্বাচনে রুহুল আমিন শেখ ৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন। আহত ইউপি সদস্য রুহুল আমিন শেখের অভিযোগ, এ নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলামের পক্ষে কাজ করেন বলে জানান। এ কারণে প্রতিপক্ষরা তার ওপর ক্ষুব্ধ।  

রুহুল বলেন, বুধবার তিনি সিকদার-মল্লিক ইউনিয়নের চালিতাখালী গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে পিরোজপুরে আসার পথে পিরোজপুর শহরতলীর ঝড়ঝড়িয়া এলাকায় আসলে প্রতিপক্ষের ২০ থেকে ২৫ জন মোটরসাইকেলের গতিরোধ করে। পরে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম