পটুয়াখালীতে নির্বাচনি প্রচারণায় সংঘর্ষ, দুই প্রার্থীসহ আহত ২০

পটুয়াখালী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২১, ০৯:১৪আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৯:১৪

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্বতন্ত্র ও নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাকাইয়া ইউনিয়নের বেতমোর বাজারে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রনি ফকির (৩৫), হারুন মীর (৪০) ও স্বতন্ত্র প্রার্থী মজিবর ফকিরকে (৫০) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা জানান, নির্বাচনি প্রচারণা শেষে সমর্থকদের নিয়ে বাড়ি ফিরছিলেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মজিবর ফকির। এ সময় বেতমোর বাজারে পৌঁছালে নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থকের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে মজিবর ফকির, হুমায়ুন কবির, তার ছেলে হাসিবুল ইসলাম, সমর্থক হাসান গাজী, গোলাম মস্তফা এবং স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের ছেলে রনি ফকির ও হারুন মীরসহ অন্তত ২০ জন আহত হয়।

হাসান গাজী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আর তিন জন শের-ই-বাংলা মেডিক্যালে ভর্তি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম