কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

বরগুনা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ২১:৫৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২১:৫৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার দুই মাস পর এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১২ ডিসেম্বর) গভীর রাতে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইরচর গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার দুপুরে প্রেমিকসহ অপর এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইরচর গ্রামের ইউসুফ মৃধার ছেলে এক সন্তানের জনক জুয়েল মৃধা ও তার সহযোগী একই গ্রামের বশির মোল্লার ছেলে কাওসার মোল্লা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ওই কিশোরীর সঙ্গে দুই মাস আগে হলদিয়া ইউনিয়নের কুলাইরচর গ্রামের ইউসুফ মৃধার ছেলে জুয়েলের ফেসবুক ও মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস পূর্বে উপজেলার গাজীপুর বন্দরে দুজনের দেখাও হয়। রবিবার সকালে কিশোরী তার খালার বাড়ি গাজীপুরে বেড়াতে আসে। কল করে প্রেমিক জুয়েল মৃধাকে এটি জানায়। রাত ৮টার দিকে কেনাকাটার কথা বলে খালার বাসা থেকে বের হয়ে গাজীপুর বন্দরে গিয়ে প্রেমিক জুয়েলের সঙ্গে দেখা করে কিশোরী। এ সময় কৌশলে প্রেমিক জুয়েল কিশোরীকে বাড়িতে নেওয়ার কথা বলে। তখন জুয়েলের সহযোগিতা করে কাওসার মোল্লা। রাত ১০টার দিকে কিশোরীকে বাড়িতে না নিয়ে পার্শ্ববর্তী ধান ক্ষেতে নিয়ে জুয়েল ও কাওসার ধর্ষণ করে।

রাত ১টার দিকে ভুক্তভোগীকে গোপনে নিজ বাড়িতে নিয়ে একটি রুমে রাখে সহযোগী কাওসার। সোমবার খুব ভোরে কিশোরীকে রুম থেকে বের করে এনে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। এ সময় কিশোরী কান্না করতে করতে রাস্তা দিয়ে টেপুরা বাজারের দিকে হেঁটে যাওয়ার সময় পথচারী বাবুল শিকদার নামে এক ব্যক্তি কান্নার বিষয়ে জানতে চান। এ সময় যা যা ঘটেছে সব খুলে বলে ভুক্তভোগী।

বাবুল শিকদার বলেন, ‘আমি কিশোরীকে পেয়ে স্থানীয় ইউপি সদস্য জোসেফ তালুকদারের বাড়িতে পৌঁছে দেই। পরে স্থানীয় চৌকিদার পাঠিয়ে জুয়েল ও সহযোগী কাওসারকে তাদের বাড়ি থেকে ধরে ইউপি সদস্য জোসেফ তালুকদারের বাড়িতে নিয়ে আসি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে আমতলী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জুয়েল মৃধা ও কাওসারকে আটক করে। কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

গ্রামপুলিশ মো. মামুন মিয়া বলেন, ‘আমি ইউপি সদস্যের নির্দেশে অভিযুক্ত দুই ধর্ষককে তাদের বাড়ি থেকে ধরে এনে পুলিশে সোপর্দ করেছি।’

ইউপি সদস্য জোসেফ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে ওই কিশোরীকে জুয়েল মৃধা তাদের বাড়িতে নিয়ে আসে। পরে কৌশলে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করেছে বলে ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেন।’

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, ‘এ ঘটনায় একটি মামলা করেছেন ভুক্তভোগীর মা। প্রাথমিকভাবে এ ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার কিশোরীর মেডিক্যাল পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম