বরিশালে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

বরিশাল প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২১, ১৪:২৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪:২৩

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলার আবেদন খারিজ করে দেন।

সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি ইসতিয়াক আহমেদ রুবেল বলেন, পর্যবেক্ষণের পর মামলাটি গ্রহণের কোনও উপাদান না থাকায় বিচারক গোলাম ফারুক তা খারিজ করে দেন।

এর আগে গত সোমবার বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলার আবেদন করেন। 

তিনি এজাহারে উল্লেখ করেন, গত ১ ডিসেম্বর ডিজিটাল মিডিয়া উপস্থাপক দ্বিতীয় আসামি নাহিদ এক নম্বর আসামি মুরাদ হাসানের সাক্ষাৎকার গ্রহণ করেন। পরবর্তীতে এর একটি ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করেন মুরাদ হাসান। সাক্ষাৎকারে উদ্দেশ্যেমূলকভাবে জিয়া পরিবার ও জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ এবং অশালীন বক্তব্য দেন, যা যে কোনও নারীর জন্য মানিহানিকর।

১১টি কারণ উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ প্রদানের আবেদন জানানো হয়েছিল।

/এসএইচ/
সম্পর্কিত
ডিজিটাল আইন পুনর্বিবেচনার দাবিমত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তা এখনও ঝুঁকিপূর্ণ 
ডেটা ফাঁস: ডিজিটাল নিরাপত্তার অদৃশ্য সংকট ও আমাদের দায়বদ্ধতা
‘ডিজিটাল সিকিউরিটির নামে কোনও সাংবাদিককে জেলে পাঠানো হবে না’
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি