বরগুনায় মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন

বরগুনা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২১, ১৪:৪৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৪:৪৩

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলালের বিরুদ্ধে বরগুনার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। বিচারক মুহাম্মদ মাহবুব আলম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ১ ডিসেম্বর এক সাক্ষাৎকারে উদ্দেশ্যমূলকভাবে জিয়াউর রহমানের পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন মুরাদ হাসান, যা যে কোনও নারীর জন্য মর্যাদাহানিকর। পরে মুরাদ হাসানের ভেরিফাইড ফেসবুক পেজে সেই সাক্ষাৎকার প্রচার ও প্রকাশ কর হয়। দুই নম্বর আসামি নাহিদ এই বক্তব্য ধারণ করে ইউটিউবে আপলোড করেন। পরে সেটা ছড়িয়ে পড়ে। তাই তাদের বিরুদ্ধে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেনাল কোডের ১৫৩-ক/৫০৫-ক/ ও ৫০৯ ধারায় মামলার আবেদন করা হয়েছে।

মামলায় জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হালিম, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলসহ ১৩ জনকে সাক্ষী করা হয়েছে।

বাদী জামাল হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়ে আমার জবানবন্দি গ্রহণের পর পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক