টোল দেওয়ার সময় ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

বরিশাল প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২২, ১৬:৩০আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬:৪৯

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল শাখাওয়াত মৃধা নিহত হয়েছেন। এ সময় তার মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আহত হন। তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে সেতুর দক্ষিণপ্রান্ত পটুয়াখালীর দুমকী থানার লেবুখালী এলাকার টোলপ্লাজায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাখাওয়াত মৃধা বরিশাল সদর উপজেলার বন্দর থানার হিজলতলা এলাকার সালাম মৃধার ছেলে এবং ভোলা জেলা পুলিশে কর্মরত ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

দুমকী থানার ওসি মেহেদী হাসান জানান, শাখাওয়াত তার নিকটাত্মীয় মো. রফিককে নিয়ে মোটরসাইকেলযোগে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পায়রা সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলের টোল দেয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে তারা দুজন আহত হন।

তিনি ‍আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে দুপুর ২টার দিকে কনস্টেবল শাখাওয়াতকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। আহত রফিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম