ডায়াগনস্টিক সেন্টারের কর্মীকে ধর্ষণের অভিযোগে কাউন্সিলর গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ১৯:৫২আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৯:৫৮

ডায়াগনস্টিক সেন্টারের এক নারী কর্মীকে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে করা মামলায় বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। কালাম মোল্লা বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ট্রাক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তিনি বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত জল কাদের মোল্লার ছেলে।

মামলার বাদী ভুক্তভোগী নারী দাবি করেন, ‘সাত বছর ধরে কালাম মোল্লার সঙ্গে সম্পর্ক। বিয়ের আশ্বাসে প্রায়ই ধর্ষণ করে আসছিল। বিভিন্ন সময় বিয়ের কথা বলা হলেও তাতে কর্ণপাত করতো না। পরে আমি সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করি। কিন্তু কালাম মোল্লা আমাকে ভয়ভীতি দেখিয়ে বাধ্য করতো। এ জন্য আমার এক ভাইকেও মারধর করেছে। ওই ঘটনায় একটি মামলাও চলমান আছে।’

তিনি আরও বলেন, ‘নানাভাবে আমাকে ও পরিবারকে ভয়ভীতি দেখায়। তার নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে মানসম্মানের দিকে না তাকিয়ে মামলা করতে বাধ্য হই। মামলার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে।’

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, আজ বিকালে ভুক্তভোগী কালাম মোল্লাকে আসামি করে ধর্ষণ মামলা করেন। কুয়াকাটা যাওয়ার পথে বাকেরগঞ্জ উপজেলা থেকে এই কাউন্সিলরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আগামীকাল শনিবার আদালতে তোলা হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী